বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেবাচিমে আইসোলেশনে থাকা রোগীর পলায়ন

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক পালিয়ে গেছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।

হাসপাতালের পরিচালক ডাঃ এসএম বাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে ওই রোগী পালিয়েছে।

সূত্রমতে, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই যুবক শেবাচিমের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। ওই রিপোর্ট হাতে পাওয়ার আগেই সে কৌশলে পালিয়ে যায়।