শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভিড়

ডেক্সরিপোর্ট  মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের ভিড় অব্যাহত আছে। ফেরিতে পার হওয়া যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা।

আজও শনিবার (১৬ মে) জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে পদ্মাপাড়ি দিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে বর্তমানে ৪টি রো-রোসহ ১৪টি ফেরি চলাচল করছে ও পারাপারের অপেক্ষায় আছে সাড়ে ৫ শতাধিক গাড়ি। ঘাট সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ১৪ টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে জীবনের ঝুকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে মধ্যরাতে ছোটগাড়ি ও পণ্যবাহী গাড়ির অত্যাধিক চাপ পড়ে।

এছাড়া ভোর থেকে ১১টা পর্যন্ত যাত্রী ও যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ঘাট এলাকায় সাড়ে ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। এছাড়া আরো শতাধিক গাড়ি ঘাটের অদূরে রাখা হয়েছে। এছাড়া প্রতি ফেরিতে ২০০ থেকে ২৫০ জন পর্যন্ত যাত্রী বহন করছে ফেরিগুলো।