শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লামায় আম আকৃতির ৩টি অদ্ভুত ডিম পাড়লো মুরগি

ডেক্সরিপোর্ট  পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত সব কতই না ঘটনার কথা শোনা গেছে ইতোপূর্বে। অদ্ভুত জিনিসের প্রতি মানুষেরও আগ্রহ চিরকালের। তেমনি এবার মুরগি ‘আম’ আকৃতির ডিম পাড়ার মত এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের দেশেই।

অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে বান্দরবনের লামা পৌরসভা এলাকার চাম্পাতলী এলাকার বাসিন্দা ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মহসিন রেজার ঘরে।

মুরগির মালিক মোহাম্মদ মহসীন রেজা জানান, তার এক বছর বয়সী মুরগিটি ইতিপূর্বে স্বাভাবিক ডিম পাড়ত। গত দুই দিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। ডিমটি হুবহু আম আকৃতির। এভাবে আজ শনিবারসহ একই আকৃতির তিনটি ডিম পেড়েছে মুরগিটি। ডিমগুলো তিনি সংরক্ষণ করছেন এবং বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে জেলার লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী বলেন, এ রকম ঘটনা খুবই কম। তবে মুরগির খাবারে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে বা ডিম পাড়ার আগ মুহূর্তে কোনো সমস্যা হলে এমন ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অন্য সমস্যার কারণেও এ রকম হতে পারে।

আম আকৃতির এ ডিম দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভিড় করছেন। স্থানীয় এক সাংবাদিক জানান, ডিমটি আমি হাতে নিয়ে দেখেছি। ডিমের এ অদ্ভুত আকৃতি দেখে একে প্রকৃতির বিচিত্র খেয়াল বলে মনে হয়েছে।