শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

বাবুগঞ্জে ঈদের কেনাকাটায় দোকানগুলোতে বাড়ছে ভিড়, মাস্ক নেই ক্রেতাদের মুখে

সুমন হোসেন শাওন,বাবুগঞ্জ  দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সেই সময়ে বরিশালের বাবুগঞ্জে ঝুঁকি নিয়েই ঈদের কেনাকাটায় কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে। দোকানপাট আবারও বন্ধ হওয়ার আশঙ্কায় এলাকার লোকজন আগেভাগেই ঈদের কেনাকাটা শুরু করেছেন।

উপজেলার বাবুগঞ্জ বাজার ও রহমতপুর বাজারে কাপড়ের দোকানগুলো ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটার জন্য কাপড়ের দোকানগুলোতে ক্রেতারদের উপচে পড়া ভিড়। এছাড়া মুখে মাস্ক ছাড়া কোন ক্রেতার দোকানে প্রবেশ নিষেধ থাকলেও বেশির ভাগ ক্রেতাদের মুখে মাস্ক নেই।

অনেক দোকানে বিক্রেতাদের মুখেও মাস্ক দেখা যায়নি। কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা জানান, ঈদের আগে কাপড়ের দাম বেশি হয়।

এছাড়া, করোনাভাইরাসের কারনে যদি কাপড়ের দোকান বন্ধ রাখা হয় তাহলে পরিবারের জন্য নতুন পোশাক কিনতে সমস্যা হবে। এ কারণে তারা আগেভাগেই কেনাকাটা করতে এসেছেন।

সরকারি ভাবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দেয়া হলেও বেশির ভাগ দোকানদারই সেই নির্দেশনার তোয়াক্কা করছেন না। প্রশাসন থেকে কেউ পরিস্থিতি পরিদর্শনে আসলে তারা দোকানের শ্যাটার বন্ধ করে দেন। চলে যাওয়ার পর ব্যবসায়ীরা আবার দোকান খুলে দেন।

সারাদেশে যেভাবে করোনা সংক্রমন ও মৃত্যুর হার বাড়ছে তাতে ঝুঁকি রয়ে গেছে। তাই এ সময়ে নিরাপদ দূরত্ব বজায় না রেখে ভিড় করে কেনাকাটা করাটা আত্মঘাতী।