শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০১
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

মমতাজ বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেক্সরিপোর্ট  মুক্তিযোদ্ধা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশে নারী আন্দোলন ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

অধ্যাপক মমতাজ বেগম ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ), স্বাধীন বাংলাদেশের গণপরিষদের সদস্য (এমসিএ) এবং প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিণী।

গতকাল শনিবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকার ভুতের গলি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম।