শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সৌদিতে করোনা আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

রোববার (১৭ মে) ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ১৬ জন।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে করোনা নিয়ে প্রাত্যহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়।
সরকারি টিভিতে দেয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।

সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু রোববার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।

চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুই মাস পর ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। তারপর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে আড়াই মাসের মধ্যে অর্ধ লক্ষ ছাড়িয়ে গেল।