শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

কানাডায় আগস্ট পর্যন্ত কর্মজীবীদের বেতনের ভার নিলেন ট্রুডো

অনলাইন ডেস্ক  করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছে কানাডা সরকার। শুক্রবার কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তা দেয়া হবে। প্রকল্পের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ৭৫ শতাংশ মজুরি দেবে সরকার।

সেই হিসাবে সপ্তাহে প্রত্যেককে সর্বোচ্চ ৮৪৭ ডলার দেয়া হবে। করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে।

সিনেটে পাস হলেই রাজ্য ও স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা ও তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন। এই বিলের আওতায় সহায়তা পাবেন বেকার ও ভাড়াটিয়ারাও।

একজনকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে।

কমপক্ষে একজন মানুষ তিনজন নির্ভরশীলের জন্য অর্থ পাবেন। সিটিভি নিউজ ও সিএনএন। কানাডায় যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই বেতন প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে।