শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

আক্রান্ত হলেও গার্মেন্টসগুলো শাটডাউন হবে না

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত ১০ জন শ্রমিক ইতোমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের ঘটনায় কোনো গার্মেন্টস শাটডাউন করা হবে না। তবে আক্রান্ত শ্রমিকদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে।

রোববার (১৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। ইতোমধ্যে জেলার বিসিকসহ বিভিন্ন স্থানে শিল্প কারখানায় কর্মরত ১০ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, ‘আক্রান্ত হবে আবার সুস্থ হবে। আক্রান্তদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠানগুলো চলবে। আক্রান্ত ব্যক্তিদের কারণে কোনো গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠান শাটডাউন করা হবেনা। তবে আক্রান্ত শ্রমিকদের যথাযথ নিয়মে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। তারা সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিবেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে শ্রমিকদের করোনা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আক্রান্ত নিশ্চিত হলে তাদের আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে বলে জানান ডা. ইমতিয়াজ।