শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

সৌদিতে করোনায় একদিনে আক্রান্ত ২৭৩৬

অনলাইন ডেস্ক  সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।একদিনে আক্রান্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মক্কা-মুকাররমায়। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে জাহারান অঞ্চলে।

রোববার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মক্কা-মুকাররমায় ৫৫৭ জন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজধানী রিয়াদ ও মদিনা-মুনাওয়ারায়। রিয়াদে ৪৮৮ ও মদিনায় ৩৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া বন্দরনগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মামে ২৮৬, আল হুফুফে ১৪৯, আল জুবাইলে ১৪৯, তায়েপে ৮১, আল খোবারে ৫১, ক্বাতিপে ২৪, তাবুকে ১৮ ও জাহারানে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে একদিনে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৬ জন।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬ জন। মোট সুস্থের সংখ্যা ২৫ হাজার ৭২২ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ২৮ হাজার ৭১৮ জন। এদের মধ্যে ২০২ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ১৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯২ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।