শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ব্রিটিশ জাহাজে জলদস্যুদের হামলা

অনলাইন ডেস্ক  এডেন উপসাগরে ব্রিটিশ পতাকাধারী একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে দুটি স্পিডবোট নিয়ে সশস্ত্র জলদস্যুরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল অ্যারাবিয়া এ খবর জানিয়েছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স তাদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রিনিচ সময় সোমবার সাড়ে ১২টায় হামলা হয়। ওই এলাকা দিয়ে নিজেদের জাহাজ চলাচলের ওপর সতর্কতা জারি করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পিডবোট নিয়ে ব্রিটিশ জাহাজে হামলা চালায়। এ সময় তাদের লক্ষ্য করে ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এতে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়েছে।

গোলাগুলির ঘটনায় ব্রিটিশ জাহাজের কোনো নাবিক হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলিতে জাহাজের ব্রিজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।