শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

ঘরেও ঈদের নামাজ আদায় করা যায়: সৌদি গ্রান্ড মুফতি

অনলাইন ডেস্ক  ঈদের নামাজ ঘরেও পড়া যায় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সৌদি বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ।

আরব নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্বাভাবিক অবস্থায় বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতরের নামাজ নিজের ঘরে পড়ে নেয়াই উত্তম হবে।

তিনি বলেন, অন্যান্য নামাজ যেমন একাকি ও জামাতের সঙ্গে পড়া যায়, তেমন ঈদের নামাজও একাকি নিজের ঘরে আদায় করা যাবে।

এই সংকটময় পরিস্থিতিতে বেশিরভাগ সময় নিজের ঘরে অবস্থান করে মা-বাবা ও নিজের সন্তানদের সঙ্গে সময় অতিবাহিত করার জোর আহ্বান জানান সৌদির এ গ্রান্ড মুফতি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি সরকার পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি, সৌদির প্রধান দুই মসজিদসহ সব মসজিদে সীমিত করে দিয়েছিল। পরিস্থতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের দিনও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।