মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ঈদুল ফিতরের পর খুলে দেওয়া হবে আল-আকসা মসজিদ

অনলাইন ডেস্ক  পবিত্র ঈদুল ফিতরের ছুটির মুসল্লিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে জেরুজালেমের আল-আকসা মসজিদ। মঙ্গলবার মসজিদটির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে দুই মাস মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল। এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, শনিবার বা রোববার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরের ছুটির পর মসজিদে মুসল্লিদের প্রবেশে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। জর্ডান নিযুক্ত এই পরিষদ জেরুজালেমে ইসলামি স্থাপনার দেখাশোনার দায়িত্ব পালন করে।

তবে আল-আকসা ও ডোম অব দ্য রকের ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ কিছু জানায়নি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্মীয় কর্মকর্তারা।

১৫ মার্চ ধর্মীয় কর্মকর্তারা মসজিদ এবং ডোম অব রক বন্ধ ঘোষণা করেন। এক সপ্তাহ পর মসজিদ প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধ করা হয়। এটি মুসলমানদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিত।

মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি জানিয়েছেন, তিনি আশা করছেন মুসল্লিদের সংখ্যায় কোনো বিধিনিষেধ হয়তো থাকবে না। পরিচালনা পর্ষদ পরে নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়ে যাতে সমালোচনায় পড়তে না সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।