মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

রমজানের মধ্যেই হজ নিয়ে সৌদির সিদ্ধান্ত চায় ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক  কোভিড-১৯ মহামারীর মধ্যে এ বছরের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।ইতিমধ্যে ওমরা পালনে নিষেধা্জ্ঞা জারি করা হয়েছে।

এবারের হজ হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। চলমান রমজান মাস শেষ হওয়ার আগেই এ বিষয়ে তাদের কাছ থেকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছে বলে জানিয়েছে। খবর এএফপির।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় মুখপাত্র ওমান ফাথুরাহমান বলেন, “এবারের হজ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, না বাতিল করা হবে এ ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি।”

মুসলিম জাতিগোষ্ঠীর সবচেয়ে বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া থেকে এবার ২ লাখ ৩১ হাজার মানুষ হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাজীদের জন্য হাউজিং, পরিবহন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সৌদি ট্রাভেলস কর্তৃপক্ষগুলোর সঙ্গে এখনো আলাপ-আলোচনা হয়নি।

ফাথুরাহমান বলেন, “এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে হজ সেবার জন্য কোনো চুক্তি বা লেনদেন শুরু করেনি।”

প্রসঙ্গত, করোনা সংকটের কারণে মার্চে ওমরাসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। গত মাসে এখনই বার্ষিক হজের পরিকল্পনা না নিয়ে ধৈর্য ধরতে মুসলিম উম্মার প্রতি গত মাসে আহ্বান জানায় দেশটির হজ কর্তৃপক্ষ।

জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি সৌদি আরব।

হজ্ব অনুষ্ঠান সৌদি আরবের আয়ের অন্যতম উৎস। কিন্তু করোনাভাইরাসের মহামারির মধ্যে এবার হজ আয়োজন করলে বিশাল জনসমাগম থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ারও শঙ্কা আছে।