বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩ হাজার কোটি টাকা দেবে ইইউ

ডেক্সরিপোর্ট  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩ হাজার ১০০ কোটি টাকা (২৭ কোটি ইউরো) সহায়তা দেবে। এই সহায়তা খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য দেওয়া হচ্ছে।

বুধবার (২০মে) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন মনে করে করোনাভাইরাসের কোন সীমানা নেই। সে কারণে বিশ্বজুড়ে এই ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ২০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছে। এই অর্থ দিয়ে ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাত স্থিতিশীলতার জন্য ব্যয় করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় নানা খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, বেসরকারী খাত উন্নয়ন, স্বাস্থ্যখাতে সহযোগিতা করছে। করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন খাতে এই ৩৩৪ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।