বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ২:৪৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক  ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে এগিয়ে গেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।

‘এ ডিকেড অব ওয়েলথ, এ রিভিউ অব দ্য পাস্ট টেন ইয়ার্স ইন ওয়েলথ অ্যান্ড এ লুক ফরোয়ার্ডস টু দ্য ডিকেড টু কাম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদ দ্রুত বাড়ছে এমন শীর্ষ দশ দেশের মধ্যে এশিয়ার ছয়টি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভিয়েতনাম ও বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত দ্রুত সম্পদশালী হওয়া বাজারগুলোতে ৫০ লাখ ডলারেরও বেশি সম্পদ এমন জনগোষ্ঠীর বার্ষিক গড় প্রবৃদ্ধি বাংলাদেশের ১৪ দশমিক ৩ শতাংশ। ভিয়েতনামে ১৩ দশমিক ৯ শতাংশ। তালিকার তৃতীয় অবস্থানে চীনের প্রবৃদ্ধি ১৩ দশমিক ৫ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা কেনিয়ার ১৩ দশমিক ১ শতাংশ। পঞ্চম অবস্থানে ফিলিপাইনসের ১১ দশমিক ৯ শতাংশ।

ষষ্ঠ অবস্থানে থাইল্যান্ডে বার্ষিক গড় প্রবৃদ্ধি ১০ দশমিক ৬ শতাংশ। সপ্তম অবস্থানে থাকা নিউজিল্যান্ডে বার্ষিক গড় ৮ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্র রয়েছে অষ্টম অবস্থানে। নবম অবস্থানের পাকিস্তান। দশম অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড।

দেশে গত কয়েক বছরে জিডিপির উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ধারাবাহিকভাবেই। একই সঙ্গে ধনী-দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্যও বেড়েছে। আর এর ফলে সম্পদ বেড়েছে শুধু ধনীদেরই। গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।