রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সিঙ্গাপুরে জুম ভিডিওকলের মাধ্যমে ফাঁসির রায়

অনলাইন ডেস্ক  করোনা সংক্রমণের ভয়ে সিঙ্গাপুরে এখন বিচার হচ্ছে ভার্চুয়াল কোর্টরুমে। জুম ভিডিও কলের মাধ্যমেই এক মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। সিঙ্গাপুরের ইতিহাসে এই প্রথম ভার্চুয়াল কোর্টরুমে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হল।

বড় ধরনের মাদক চোরাচালানের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)।

মৃত্যুদণ্ডিতের নাম পুনিথান জেনাসান। বয়স ৩৭। সে মালয়েশিয়ার নাগরিক। ২০১১ সালে মাদকদ্রব্য চালানে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর আদলতে তার বিরুদ্ধে বিচারকাজ চলছিল। অনলাইনে তার বিরুদ্ধে সকল প্রমাণাদি পেশ করা হলে বিচারক তার ফাঁসির রায় দেন।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন বলেন, “সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের ব্যবহার অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। সেইসঙ্গে, কোনো ব্যক্তিকে মৃত্যদণ্ড দেওয়ার ক্ষেত্রে জুমের মতো রিমোট প্রযুক্তির ব্যবহার বিষয়টিকে আরও খারাপ করে তুলেছে।”

রয়টার্সকে সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বলেন, “মামলার সঙ্গে জড়িত সকলের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র পক্ষের আইনজীবী এবং পুনিথান জিনাসানের শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ হয়েছে।”

জিনাসানের আইনজীবী পিটার ফার্নান্দো বলেন, আপিলের বিষয়ে ভাবছেন তার মক্কেল।