সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বরিশালে ঈদের জামাত নিয়ে জেলা প্রশাসনের নির্দেশনা

ডেক্সরিপোর্ট  আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় নিয়ে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন দিক-নির্দেশনা জারি করেছে।

করোনা প্রাদুর্ভাব রুখতে গৃহীত নির্দেশনাগুলো আজ শুক্রবার জেলার সব মসজিদ পরিচালনা কমিটির কাছে চিঠি আকারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় রয়েছে, ঈদগাহের পরিবর্তে এবারের ঈদের নামাজ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে পড়তে হবে। মুসল্লিদের সুবিধার্থে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে স্বল্প পরিসরে প্রতিটি মসজিদে একাধিক জামাতের আয়োজন করতে হবে। আলাদা আলাদা জামাতের জন্য প্রতিটি মসজিদে একাধিক ইমাম নির্ধারণ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া মুসল্লিদের বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতে বলাসহ পরিচালনা কমিটিকে মসজিদের প্রবেশমুখে সাবান/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

মসজিদের ভেতরে কার্পেট বিছানো যাবে না, মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসবেন এবং শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের মসজিদে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে নির্দেশনায়।