শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

ডেক্সরিপোর্ট  আজ শনিবার চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার ঈদ, পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আজ সন্ধ্যার আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলেই রেডিও-টিভিতে বেজে উঠবে সেই চিরায়ত গান- ‘ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ…। কিন্তু প্রাণঘাতী করোনা মহামারীর চলমান বিষাদময় সময়ে এ বছর মুসলমানদের জীবনে ঈদ এসেছে বলে এবার জনজীবনে সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে ঈদের সেই উৎসবের আমেজ নেই। তবে ধর্মীয় অনাবিল আনন্দের অপেক্ষায় সবাই। আজ চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ কিংবা ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। জানানো যাবে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করেও।

রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরো চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।