বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত প্রেসক্লাব দুমকির কমিটি গঠন,সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখাগুলো চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

কেরানীগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৪ জনে। নতুন আক্রান্তদের বয়স ২৩ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, শুক্রবার রাতে পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৮ জনের সংক্রমণের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় মোট মৃত্যু হয়েছে ১৩ জনের; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। আর নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।