বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৮
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

তাপমাত্রা কমতে শুরু করেছে,আরও কমবে

ডেক্সরিপোর্ট:তাপমাত্রা কমতে শুরু করেছে,আরও কমবে।শুক্রবার (১৪ জুন) দুপুরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ঢাকায় তাপমাত্রা কমেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, শুধু ঢাকা নয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে দেশে মৌসুমী বায়ুর প্রভাব বাড়ছে বলেও জানাচ্ছে আবহাওয়া কার্যালয়। তাদের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্ঠাংশে বিস্তার লাভ করতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

বৃষ্টির বিষয়ে শুক্রবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ‘টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, সন্দ্বীপ, খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।