শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ১০:২৬
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগ ও থানায় মামলা দায়ের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ও আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হাসেন গণমাধ্যকে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের (১৬) বছরের ওই কিশোরীকে পাশ্ববর্তি পশ্চিম ফুল্লশ্রী গ্রামের সোলায়মান ফকিরের ছেলে তুহিন ফকির গত ১মে পয়সারহাট এলাকায় একটি নির্জন ঘরে তুলে নিয়ে জোর করে ধর্ষণ করে।

ঈদের দিন সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তুহিন তার লোকজন নিয়ে কিশোরীর বাড়ির এলাকায় গিয়ে তাকে জোর করে অপহরণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তুহিনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনস্থলে গিয়ে তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ধর্ষিতা কিশোরী বাদী হয়ে সোমবার রাতে থানায় ধর্ষণ ও অপহণের চেষ্টায় মামলা দায়ের করে, নং-১৬(২৫.৫.২০)।

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম মামলার মঙ্গলবার তুহিনকে স্পেশাল আদালতে ও ধর্ষিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।