শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৮:২২
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বরিশালে মাটির নিচ থেকে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার,আটক ২

নিজস্ব প্রতিবেদক  বরিশালে এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকায় একটি গোডানউন ঘরের মাটি খুড়ে চুরি হওয়া সেচ মেশিন ও বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করেছে পুলিশ।উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮ টার দিকে কলাডেমা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আটককৃতরা হলেন,এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মোঃ রেদোয়ান ইসলাম(৩৪) ও মোঃ ইয়াছিন খান(২৮)

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো: খাইরুল আলম জানান,এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: আবুজাফর মিয়া শোলনা গ্রামে জমি ক্রয় করে একটি ঘর তৈরী করে বাকেরগঞ্জ চরামদ্দি এলাকায় তার বোনের অসুস্থতাজনিত কারনে সেখানে অবস্থান করতে থাকেন।এই সুযোগে মোঃ মনিরুল ইসলাম,মোঃ রেদোয়ানুল ইসলাম,মোঃ ইয়াসিন খান ও মোঃ নাইম চলতি মাসের ৩ মে গভীর রাতে জাফর মিয়ার ঘরে থাকা একটি পানি সেচার মেশিন ও ৫ বান টিন চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এঘটনায় ১১ মে জাফর মিয়া এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৯

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান,এ ঘটনার পর আসামীরা গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় তার নির্দেশে (ডিসি খাইরুল আলম) সাব ইন্সপেক্টর মোঃ সাইদুলের টিম মামলার ২ নং আসামী মোঃ রেদোয়ানুল ইসলাম ও ৩ নং আসামী মোঃ ইয়াছিন খানকে গ্রেফতার করে আসামীদের স্বীকারোক্তিতে স্থানীয় মসজিদের ইমাম ও সাবেক মেম্বরের উপস্থিতিতে আসামীদের বাড়ীর গোডাউন ঘরের মাটি খুড়ে সেচ মেশিন ও বাড়ীর পাশের বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করা হয়।

এঘটনায় আটক আসামীদের আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।