শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৩
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ছয়দিন পর আজ থেকে ব্যাংক খোলা

ডেক্সরিপোর্ট  টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে ব্যাংক খোলা। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে হবে লেনদেন।

সকাল ১০টা থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

এদিকে কোভিড-১৯ মোকাবেলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ ছুটি। টানা ছুটির কারণে ইতিমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ। নতুন ঘোষণা না এলে ৩০ মে থেকে শেষ হচ্ছে সাধারণ ছুটি।