শুক্রবার, ২২শে মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৬
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনায় আক্রান্ত এমপি এবাদুল করিম

ডেক্সরিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংসদের পিএ মোক্তার সিকদার আজ বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান সাংসদের এই পিএ।

মোক্তার সিকদার আরও জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। এদিকে, বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি বিকন ফার্মা। ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যানসারের ৬৫টি ওষুধ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।