শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

মারা যাওয়া কর্মকর্তার নাম আশরাফ আলী।তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন।এর আগে করোনায় আক্রান্ত হয়ে তফসিলি ব্যাংকের ৭ কর্মকর্তা মারা যান।