শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ৪:৫৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ভারতে করোনায় নতুন আক্রান্ত ৬,৫৬৬, মৃত্যু ১৯৪

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬,৫৬৬ জন। এই নিয়ে টানা সাত দিন দেশটিতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজারের উপরে থাকলো। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৪ জন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে মোট করোনা আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন। মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। সুস্থ হয়েছেন ৬৭,৬৯২ জন।

এই সপ্তাহেই করোনা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েছে ভারত। রবিবার ভারতে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।