ডেক্সরিপোর্ট ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছনকান্দা কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে বাবা আইয়ুব আলীকে (৭০) গলা কেটে হত্যা করে ছেলে এনামুল।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, আইয়ুব আলী তার সম্পত্তি এনামুলকে না দিয়ে অন্যান্য ছেলেদের লিখে দেওয়ার ঘটনায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আইয়ুব আলী অন্যদের ছেলেদের সাথে থাকত। বুধবার সে এনামুলের বাড়িতে আসে। তিনি আরো জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।