শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

অসুস্থ না হলে মাস্ক পরার দরকার নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক   মহামারি করোনা সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, সুস্থ অবস্থায় একজন ব্যক্তির মাস্ক পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র করোনা রোগী এবং যারা তাদের সংস্পর্শে রয়েছেন তাদের মাস্ক ব্যবহার করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে সংস্থাটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এপ্রিল বলার বলেন, আপনার যদি জ্বর, কাশি, সর্দি না থাকে তাহলে আপনার মাস্ক পরার দরকার নেই। মাস্ক শুধু স্বাস্থ্য কর্মীরা পরবে। এছাড়া যারা করোনা রোগীর দেখাশোনা করছেন অথবা যাদের জ্বর এবং কাশি রয়েছে তারা পরবেন। ওই ভিডিও বার্তায় ড. এপ্রিল বলার আরো বলেন যে, মাস্ক মানুষের মধ্যে একটি মিথ্যা সুরক্ষা বোধ তৈরি করছে।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯ হাজার ৩ জন। মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ৮১ জন। ফক্স নিউজ।