শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেলো ভারত

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭হাজার ৪৬৬ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি এখন পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার৭৯৯ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতোমধ্যে চীনকে অতিক্রম করেছে ভারত। এবার মৃত্যু সংখ্যাতেও চীনকে ছাপিয়ে গেলো দেশটি। ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৭০৬ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪,৬৩৪। ওয়ার্ল্ডওমিটারের তালিকা বলছে এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার দিক থেকে নবম স্থানে রয়েছে ভারত। চীনের স্থান পঞ্চদশতম।