শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজার

অনলাইন ডেস্ক  প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা থামছেই না। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসটিতে। এর মধ্যে কয়েকটি দেশে করোনা প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।

 

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) একদিনে সারাবিশ্বে নতুন করে এক লাখ ১৫ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫৮৫ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৪ হাজার ৬৭৩ জন।

 

অপরদিকে ২৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ তিন হাজার ৩৩০ জনের।

সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৬৪ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৫১ জন, মৃত্যু হয়েছে ৪১৪২ জনের।

স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১১৯ জনের। তবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৮৩৭ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ১২৭ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ১৪২ জন।