শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৫৭
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

১ জুন থেকে বাস চলবে,অর্ধেক আসন খালি রাখতে হবে

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে ১ জুন থেকে রাজধানীসহ সারা দেশে বাস চলাচল শুরু হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ১২টি শর্ত দেয়া হয়েছে। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বলেছে, বাসের অর্ধেক আসন খালি রাখতে হবে।

শুক্রবার বিকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে একথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকের শুরুতে ২৫ থেকে ৩০ শতাংশ আসন খালি রেখে বাস চালানোর কথা বলা হলেও পরে অর্ধেক (৫০ শতাংশ) আসন খালি রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ১ জুন থেকে নগর পরিবহন ও দূরপাল্লার বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধান করে বাসে চড়তে হবে। পরিবহন মালিকরা চালক ও সহকারীদের মাস্ক দেবেন। বাস ছাড়ার আগে জীবাণুমুক্ত করতে হবে। আর এসব বিষয় পর্যবেক্ষণ করবে বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সংগঠনগুলো। এ জন্য রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে তিনটি কমিটি গঠন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

এদিকে বাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখলে পরিবহন মালিকদের লোকসানের কথা বলে ভাড়া বাড়ানোর দাবি তুলে মালিক-শ্রমিক সংগঠনগুলো। তবে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শনিবার বিআরটিএর স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটি বৈঠকে বসে ভাড়ার বিষয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।