শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

গ্রামবাসীর পাথর নিক্ষেপে পিছু হটল মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক  সিরিয়ার হাসাকা এলাকায় প্রবেশের সময় গণপ্রতিরোধ ও ইট-পাথর নিক্ষেপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। সম্প্রতি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির দু’টি গ্রামে প্রবেশের চেষ্টা করে মার্কিন বাহিনী।

 

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী গাড়ি নিয়ে হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামে প্রবেশের চেস্টা করে। তখন লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে।

খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর গতিপথ রোধ করে স্থানীয়রা সেনাদের ও মার্কিন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে তারা।

গ্রামবাসীদের এই তীব্র প্রতিরোধে অবস্থা বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সেনা মোতায়েন জোরদার করেছে।