শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

ফেসবুক লাইভে শিক্ষামন্ত্রী রোববার এসএসসির ফল জানাবেন

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতির মধ্যে আগামী রোববার প্রকাশ করা হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ফেসবুক লাইভের মাধ্যমে এ ফলাফল জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রথমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল প্রকাশ করবেন। পরে দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল সংক্রান্ত সব তথ্য-উপাত্ত ই-মেইলে গণমাধ্যমে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।