বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৫০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভিন্ন আঙ্গিকে এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ।

এবার দুই লাখ ৭৬ হাজার ৮১৫ দাখিল পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই লাখ ২৮ হাজার ৪১০ জন। আর সারা দেশের পাসের গড় হার ছিলো ৮২.৮৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

রোববার (৩১ মে) সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই বছর পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭৬ হাজার ৮১৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। মোট পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ।

গত বছর (২০১৯) পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। গত বছর মোট পাসের হার ছিল ৮৩ দশমিক ৩ শতাংশ।

এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শর্তাংশ, যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৭৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০ দশমিক ১৩ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ।