রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় রানা প্লাজার মালিকের বাবার মৃত্যু

ডেক্সরিপোর্ট  সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজ বাসায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৩১ জুন) আব্দুল খালেকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি করোনা রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি করোনা আক্রান্ত কি-না তা জানতে গত সোমবার (১ জুন) এনাম মেডিকেল কলেজে তার নমুনা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই ভোরে আব্দুল খালেকের মৃত্যু হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক কোভিড-১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, সাভারে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২০৫৪ জনের। মোট রোগী সংখ্যা ৪৭৪ জন, মৃত্যুর সংখ্যা ০৯ জন।

উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ভবনের মালিক সোহেল রানা বর্তমানে কারাগারে রয়েছেন। তার বাবা আব্দুল খালেকের নামেও মামলা রয়েছে। তবে তিনি জামিনে ছিলেন।