বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০২
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

স্ত্রীর পর এবার সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। এর আগে তার স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।

বদর উদ্দিন আহমদ কামরান করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, কয়েকদিন আগে তার স্ত্রী আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর বৃহস্পতিবার (৪ জুন) বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (৫ জুন) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

মেয়র কামরান সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তার সাথে স্ত্রী আসমা কামরানও সহযোগী ছিলেন। এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনোভাবে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।