রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)কমিশনার মাহবুবর রহমান মহামারী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাতে এ সংক্রান্ত তার রিপোর্ট পজিটিভ জানতে পারেন তিনি। সিএমপি কমিশনার চট্টগ্রামের বাসভবনে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশে ডিআইজি পদমর্যাদার সর্বোচ্চ পদের করোনা ভাইরাসে আক্রান্ত কর্মকর্তা মাহবুবর রহমান। ২৫ মার্চ সাধারণ ছুটি ঘোষণার আগেই তিনি চট্টগ্রামের ট্যুরিস্ট স্পট যেমন ফয়েজ লেক, পতেঙ্গাসহ অনেক এলাকায় তিনি মাঠে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজ করেন।
তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি তারই সহকর্মী ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ফেসবুকে বার্তা দিয়ে নিশ্চিত করেছেন।