রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় বরিশালে হাসপাতাল মালিকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত হয়ে বরিশাল নগরীর বান্দ রোডস্থ রাহাত-আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক বিশিষ্ট চিকিৎসক ডা: আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (৯ জুন) রাত ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে রাহাত আনোয়ার।

পারিবারিক সূত্রে জানা যায়, ক‌রোনা গোপন ক‌রে ক‌য়েকজন রো‌গী তার হাসপাতা‌লে চি‌কিৎসা নেয়ায় প্রথ‌মে ২ স্টাফ আক্রান্ত হন। পরে ডাঃ আ‌নোয়ার নি‌জেই আক্রান্ত হয়েছিলেন।

সোমবার সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকালে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শয্যা খালি না থাকার অজুহাতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

সেখান থেকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেও একই ভাবে ফিরিয়ে দেওয়া হয়। পরে বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি সার্জারি ও অর্থপেডিকস এর চিকিৎসক হিসেবে বান্দ রোডস্থ নিজ হাসপাতালেই কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।