রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শিগগিরই ইসরাইল ও মার্কিন গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হবে: ইরান

অনলাইন ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার এক গুপ্তচরের ফাঁসির রায় দিয়েছে ইরানের আদালত। শিগগিরই তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে ইরান।

মঙ্গলবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি।

তিনি জানান, সাইয়্যেদ মাহমুদ মুসাভি নামের লোকটি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। ইরানের বিপ্লবী আদালত তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র বলেন, ‘এই গুপ্তচর অর্থের বিনিময়ে ইরানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করতো।’

তার কাজ ছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ সশস্ত্র বাহিনীর তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করা।

ইরানের বিচার বিভাগের কর্মকর্তা জানান, আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিলেন ঐ গুপ্তচর। তার ফাঁসির রায় দেশটির সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।

৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। খবর: পার্সটুডে