রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহন

ডেক্সরিপোর্ট  বরিশালের নতুন বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকার।

মঙ্গলবার ৯ জুন দুপুর ১ টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার এর বাসভবন এর অফিস কক্ষে দায়িত্ব ভার গ্রহন করেন নবাগত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এসময় দায়িত্ব ভার হস্তান্তর করেন সাবেক বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, এর পূর্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এর আগে গত ৪ জুন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেন। একইদিন পৃথক এক আদেশে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়।

বিভাগীয় কমিশনারের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দরা উপস্থিত ছিলেন।