রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও তা আবার বাড়তে শুরু করেছে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া আন্দোলনের সময় সামাজিক দূরত্ব না মানায় সামনের কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে হানা দেয় করোনা ভাইরাস। এপ্রিলের ২৮ তারিখে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছায়। জুনের প্রথম থেকেই যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ২১ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে গত এপ্রিলে দেশটিতে গড়ে ৩০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ১ লাখ ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬২ হাজার ১৬২ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১০ জন।