নিজস্ব প্রতিবেদক করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল আটটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে এবিএম খলিলুর রহমান জ্বর ও কাশি নিয়ে শেবাচিমে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এর মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বরগুনার তালতলি।
তিনি ২০১৪ সালে ভোলার লালমোহনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরেই তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ভোলায় কর্মরত ছিলেন।