সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

শামীম আহমেদ  বরিশাল নগরের পোট রোড এলাকার সুতা ব্যবসায়ী আনিস সিকদারকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ অর্থ ও মালামাল লুটপাট করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় ওই ব্যবসায়ীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে আহতের স্বজন সজীব হোসেন জানান, আনিস শিকদারের সাথে তার সহদর ওয়ারেজ সিকদার, জহিরুল ও কামাল শিকদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আনিস সিকদারের সহদররা ৮/১০জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তার (আনিস) ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রবেশ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী আনিসকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে।