মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

বরিশালে নারীদের থেকে ৩ গুণ বেশি পুরুষ করোনার আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা। সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশাল জেলায় ১ হাজার ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যার মধ্যে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা গত ১২ এপ্রিল প্রথমবারের মতো ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২ মাসের ব্যবধানে এ সংখ্যা হাজারের ওপরে গিয়ে দাঁড়িয়েছে। এরমধ্যে জেলায় ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট শনাক্তদের মধ্যে ২৭৬ জন নারী ও ৭৮১ জন পুরুষ করোনায় আক্রান্ত। যে হিসেবে নারীদের থেকে প্রায় ৩ গুণ বেশি পুরুষের শরীরে করোনা পাওয়া গেছে।

আর মোট শনাক্তদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৮০৯ জন এবং পঞ্চাশোর্ধ ১৯০ জন ব্যক্তি রয়েছেন। যে হিসেবে সব থেকে বেশি আক্রান্ত রোগী সংখ্যা ২০ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে। যা ২০ বছরের নীচের রোগীর থেকে ১৪ গুণের বেশি এবং ৫০ বছরের ঊর্ধ্বের রোগীদের থেকে ৪ গুণের বেশি।

এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৮৩৩ জন, সদর উপজেলায় ১৭ জন, বাবুগঞ্জে ৩৭ জন, উজিরপুরে ৩৮ জন, মেহেন্দীগঞ্জে ২২ জন, বাকেরগঞ্জে ৩০ জন, হিজলায় ৮ জন, মুলাদীতে ১৭ জন, বানারীপাড়ায় ২২ জন, আগৈলঝাড়ায় ১২ জন এবং গৌরনদীতে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়।

মোট শনাক্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৪ জন মৃত্যুবরণ করেছেন, যারমধ্যে বরিশাল নগরে ৮ জন, মুলাদী উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ২জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন এবং গৌরনদী উপজেলায় ১ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গোটা বরিশালেই আক্রান্তের চিত্র কিছুটা এক। এখানে যেমন উপসর্গবিহীন রোগীর সংখ্যা কম, তেমনি তরুণ ও মধ্যবয়স্কদের আক্রান্তের সংখ্যাটাও বেশি। সবার উচিত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা।