সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৯
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত আ. লতিফ (৯০) পিরোজপুর জেলার নেছারাবাদের ডুবি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, করোনার উপসর্গ (জ্বর, সর্দি ও কাশি) নিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে মারা যান তিনি।

এদিকে জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বরিশালে করোনাক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের শরীরে সংক্রমণ মিলেছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

আক্রান্তদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের ১৪১ জন। এছাড়া জেলা পুলিশে ৩৩, নগর পুলিশে ১৫৯, আর আরএফ পুলিশের ২ ও র‌্যাবের ৭ সদস্য নিয়ে মোট ২০১ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল মহানগরীতে (৮১৯ জন)। এছাড়াও সদর উপজেলায় ৩১ ও বাকি ৯টি উপজেলায় করোনার শিকার ২০৭ জন।