রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গৌরনদীকে ‘ইয়োলো জোন’ হিসেবে চিহ্নিত

গৌরনদী প্রতিনিধি  মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি এ ঘোষণা করেন। এ ছাড়া পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেড জোন হওয়ায় উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়েছে লকডাউন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়ৎত মোঃ আমরুল্লাহ জানান, এ যাবত সর্বমোট ৪০৬টি করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনের শরীরে করোনার সনাক্ত হয়েছে। শনাক্তকারীর মধ্যে একজন মৃত্যুবরণ করেছে। সুস্থ্য হয়েছেন ৫জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাপ অনুযায়ী জেলা প্রশাসনের নির্দেশে উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব রহমান জানান, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা রেডজোন চিহ্নিত হওয়ায় গৌরনদী উপজেলার জনসাধারণের নিরাপত্তার কথা চিন্ত করে সীমান্তবর্তী যাতায়াতের পথ টরকীচর ব্রিজসহ বিভিন্ন স্পটে পুলিশ চেকপোস্ট বসিয়ে জনসাধারণসহ যানচলাচল বন্ধ করে দিয়েছে।’