শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরের ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ তারিকুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এবিষয়ে আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা ডিবি অফিস।

আটক রাসেল নগরের রুপাতলী এলাকার মৃত আবুল কাশেম হাওলাদার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে নগরের ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপ্রদ্র করা হয়েছে