শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভার্চুয়াল কোর্টে এক সপ্তাহে ৬ হাজার আসামির জামিন

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত এক সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) আরও ৬ হাজার ৪৭ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে মোট ২৫ কার্যদিবসে সারা দেশে ভার্চুয়াল কোর্টে মোট জামিন পেয়েছে ৩৯ হাজার ২০২ জন।

এদিকে ভার্চুয়াল আদালতে গত ২৫ কার্যদিবসে ৫৩৬ শিশুকে জামিন দিয়েছেন আদালত। ১৮ জুন পর্যন্ত এই সময়ে জামিন পাওয়া শিশুদের মধ্যে ৪৭১ জনকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১২ হাজার ৬৯৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬ হাজার ৪৭ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া ১১ মে থেকে ১৮ জুন মোট ২৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৭৩ হাজার ১১৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৩৯ হাজার ২০২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

গত ৯ মে ভার্চুয়াল কোর্টের শুনানির জন্য অধ্যাদেশ জারি করা হয়। পরদিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওইদিনই নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়। এরমধ্যে, দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ মে দেয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে সরকার ৩০ মে পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত ভার্চুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩৬ জন। এ পর্যন্ত অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে ৪৭১ জনকে।