মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে র‌্যাব-পুলিশসহ ৫৩ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৫৩ জনের মহামারি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২৭৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।মোট ২১৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলায় ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুলাদী উপজেলার ৫ জন, হিজলা উপজেলায় ১ জন নার্স ও ১ জন স্বাস্থ্য সহকারীসহ ৪ জন, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার ৫ জন, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৪ জন, কাউনিয়া ও বগুড়া রোড প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, সদর রোড, আলেকান্দা ও ভাটিখানা প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, রুপাতলি, নতুন বাজার, কালীবাড়ি রোড, লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, নৌ-পুলিশের ১ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক, ১ জন নার্স, ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন চিকিৎসক ও সদর উপজেলাধীন রায়পাশা কড়াপুর এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৩ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে