শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশে করোনায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৯ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে সংগৃহীত নমুনাসহ ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।